November 10, 2026, 12:08 pm
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি কালো মাটি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ  ডাস্টবিন নেই ময়লা আছে, দুর্গন্ধে দম বন্ধ নাসিরনগরবাসীর, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ পরীমনির ঔদ্ধত্য ও সাংবাদিকদের ওপর হামলা: একা হয়ে পড়ার পথে ঢালিউড নায়িকা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে নি,ষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ক,কটেল বি,স্ফোরণ সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতুতে বালি উত্তোলনের মহোৎসব পূর্ব আধার মানিক খ্যাতিপাড়া মানিক বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রামগঞ্জের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি

Reporter Name

মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

এবারের এস এস সি পরীক্ষার ফলাফলের দিক দিয়ে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমী। এ বছর বিদ্যালয়টি হতে এসএসসি পরীক্ষায় ৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫জন জিপিএ – ৫ সহ শতভাগ পাস করে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে।
এছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ডের শতভাগ পাস করা ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তি ও শতকরা পাসের হারের ভিত্তিতে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি সপ্তম স্থান অর্জন করেছে।
ফলাফলের দিক দিয়ে জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে লক্ষীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ পাশের হার ৯৯.২৩, তৃতীয় স্থান অধিকার করেছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ লক্ষ্মীপুর এ বিদ্যালয়ের পাশের হার ৯৮.৯৫ এবং জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে রায়পুর এল এম পাইলট মডেল হাই স্কুল এ বিদ্যালয়ে পাশের হার ৯৬.০০ তবে এ বিদ্যালয়টি ভোকেশনালে পাশের দিক দিয়ে জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া বলেন, “একাডেমির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূইয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা, সার্বিক পৃষ্ঠপোষকতা ও প্রত্যক্ষ দিকনির্দেশনা এবং শিক্ষকবৃন্দের কঠোর পরিশ্রম শিক্ষার্থীদের নিরলস চেষ্টার ফলেই প্রতিবছর একাডেমিতে এসএসসি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জিত হচ্ছে। এ সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্য তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আমরা আগামী দিনগুলোতেও শিক্ষার গুণগত মান আরও উন্নত করার মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করে যাব।
উল্লেখ্য যে গত ছয় বছর যাবত সর্বাধিক জিপিএ ও শতভাগ পাস করে বিদ্যালয়টি বরাবরের মতোই রামগঞ্জ উপজেলায় তাদের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রেখেছে।



ফেসবুকে আমরা