রাবি শিক্ষার্থীর সঙ্গে টিটির বচসার জেরে রেললাইন অবরোধ:
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ, বিশ্ববিদ্যালয় স্টেশনে ‘বনলতা এক্সপ্রেস’ আটকা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটি) বাকবিতণ্ডা ও গোলযোগের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস ও এর সংলগ্ন এলাকা। এই ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
গোলযোগের সূত্রপাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীর সাথে ট্রেনের টিটির অনভিপ্রেত বচসা ও গোলযোগের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। টিটির সঙ্গে অসদাচরণ বা অন্যায্য আচরণের অভিযোগ তুলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে রেললাইনের ওপর অবস্থান নেন এবং অবরোধ কর্মসূচি শুরু করেন।
শিক্ষার্থীদের এই আকস্মিক অবরোধের ফলে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আটকা পড়েছে বনলতা এক্সপ্রেস,উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় আটকে রয়েছে।
অভিযুক্ত টিটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত এবং ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং রেল চলাচল স্বাভাবিক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কতৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।