September 25, 2026, 4:57 am
শিরোনাম:
ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত। সৌদি আরবের বিয়াদে বাতা আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।  পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  ‎ নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার  কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু  নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

Reporter Name

 

মো:নাঈম হাসান ঈমন,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে চারটি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী এবং অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা দিতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ৪৩নং দক্ষিণ পূর্ব কানুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান পনির।

বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ব্যাডমিন্টন র‌্যাকেট, ব্যাডমিন্টন নেট, শাটলকক, ফুটবল, হ্যান্ডবল, ক্যারম বোর্ডসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম।
এছাড়া মো. আসাদুজ্জামান পনিরের ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে এলাকার সাতজন অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে ফাইল, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে এসব শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

৪৩নং দক্ষিণ পূর্ব কানুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান বলেন, “ক্রীড়া সামগ্রী পাওয়ায় আমাদের শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ আরও বাড়বে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

মো. আসাদুজ্জামান পনির বলেন, “অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় যেন অর্থের কারণে বাধা না আসে, সে জন্য নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে ক্রীড়া পরিদপ্তরের কাছে আবেদন করেছি। ইতোমধ্যে চারটি বিদ্যালয় ক্রীড়া সামগ্রী পেয়েছে। বাকি তিনটি বিদ্যালয়ও ক্রীড়া সামগ্রী পাওয়ার পর সেগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।”

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ক্রীড়া সামগ্রী পাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়বে। পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও উৎসাহ আরও বাড়বে।



ফেসবুকে আমরা