আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহী মহানগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগরীর ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের সমন্বিত এই অভিযানে আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার মহানগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থানগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়। দিনব্যাপী অভিযানে ট্রাফিক আইন অমান্য করার দায়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, অভিযানে আইন লঙ্ঘনের দায়ে মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, প্রয়োজনীয় কাগজপত্র ও ফিটনেসবিহীন বিভিন্ন ধরনের ৬১টি যানবাহন আটক করা হয়েছে। আটককৃত যানবাহনের ট্রাক মাইক্রোবাস ও প্রাইভেটকার ইজিবাইক ও অটোরিকশা মোটরসাইকেল
আরএমপির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মহানগরীতে যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
বিশেষ করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালক এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। সচেতন মহলের মতে, পুলিশের এই নিয়মিত অভিযান সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি, সাধারণ মানুষকে সড়ক পরিবহন আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ।