রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরে ‘আসাদ পরিবহন’ বাসের মর্মান্তিক দুর্ঘটনা: ঘটনাস্থলে নিহত ১
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোহনপুর উপজেলার খারইল তেতুলতলা মোড় এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে।
যাত্রীবাহী,আসাদ পরিবহন, (ASAD TRANSPORT)-এর একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মারাত্মক হতাহতের এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার আকস্মিকতায় মহাসড়কের দু'পাশে মুহূর্তেই তীব্র যানজটের সৃষ্টি হয় এবং স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন।
এদিকে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘন ঘন এমন দুর্ঘটনা রোধে মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাসগুলোর বেপরোয়া গতি রোধ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।