মোঃ ফিরোজ আহমেদ। মোরেলগঞ্জে উপজেলা প্রতিনিধি, বাগেরহাট।
বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) মোরেলগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ থানার এসআই কৃষ্ণ বাবু , বীর মুক্তিযোদ্ধা আহ্বায়ক জনাব শাহা আলম আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকা সাবিনা ইয়াসমিন টুলু। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ধারণা দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে শিক্ষার্থী ও স্থানীয় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোরেলগঞ্জে দিবসটি পালিত হয়।