September 18, 2026, 6:28 pm
শিরোনাম:
পাঁচবিবিতে বসতবাড়ির বেড়া ভাঙচুর ও ফলজ গাছ কাটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ শীলমান্দীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পলাতক হালিম আটক কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু চট্টগ্রামে ৬৩ হাজার কেজি সিমেন্টসহ দুই বোট জব্দ, আটক ২ আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রামের আলোচিত ‘মক্ষীরানি’ তামান্নার ফাঁদে সর্বস্বান্ত যুবসমাজ: পরকীয়া ও প্রতারণার এক লোমহর্ষক ইতিহাস সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। লালমনিরহাট সীমান্তে ১৫-বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দর্শনা কাজী ফার্মসের ৪৯৪ বস্তা ভুট্টা নিয়ে উধাও ট্রাক চালক, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ, তথ্য যাচাইয়ের আহ্বান সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মুক্তিযুদ্ধের ইশতেহার পাঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name

​গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি

​মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৪ জুলাই) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ২০২০ সালের এই দিনে তিনি ৭৭ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন।
​দিবসটি উপলক্ষে শাজাহান সিরাজ ফাউন্ডেশন, শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং কালিহাতীর শাজাহান সিরাজ কলেজের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে ঢাকার বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হয়। এছাড়া টাঙ্গাইলের কালিহাতীতে কোরআনখানি, দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
​কালিহাতীর শাজাহান সিরাজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও মরহুমের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন। প্রধান আলোচক ছিলেন মরহুমের সহধর্মিণী রাবেয়া সিরাজ।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, শাজাহান সিরাজ নিজেই একটি ইতিহাস। স্বাধীনতার প্রাক্কালে পাকিস্তানি শোষণের বিরুদ্ধে তার আপসহীন ভূমিকা এবং স্বাধীন বাংলাদেশ গঠনে তার অবদান চিরস্মরণীয়।
​ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘আমার পিতা আজীবন গণমানুষের মুক্তি ও শান্তির জন্য কাজ করে গেছেন। শিক্ষা, সংস্কৃতি ও নারীর অগ্রযাত্রায় তার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
​উল্লেখ্য, ৬৬-এর ছয় দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠের মাধ্যমে তিনি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন।



ফেসবুকে আমরা