মানিকছড়ি প্রতিনিধি:
মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি Md Mostofa। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রদল নেতা Mohammad Eleyas।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁর জন্য মহান আল্লাহর দরবারে রহমত ও মাগফিরাত প্রার্থনা করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।