নিজস্ব প্রতিবেদক:
‘বয়লার অপারেটর ক্লাব বিডি’-এর মানবিক ও সেচ্ছাসেবী কার্যক্রমের প্রতি গভীর সন্তুষ্টি ও অনুপ্রেরণা প্রকাশ করে দৈনিক মুক্তি সমাচার (ডিএমএস টিভি) এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন পরিবারের পক্ষ হতে পরিচালনা পর্ষদ সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। আর্তমানবতার সেবায় সংগঠনটির এমন নিঃস্বার্থ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দৈনিক মুক্তি সমাচার ও ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন মোল্যা এক বার্তায় বলেন, সমাজ ও মানুষের কল্যাণে এই মহতী পথচলায় আমাদের প্রতিষ্ঠান দুটি সবসময় আপনাদের পাশে থাকবে এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছে। আগামীতে বয়লার অপারেটর ক্লাব বিডি-এর সকল মানবিক কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।– শুভেচ্ছান্তে, ইঞ্জিনিয়ার আল আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক মুক্তি সমাচার ও ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন।