আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
প্রধান অতিথি: রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান। ৩০ জুন ২০২৬ শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি এই মূলমন্ত্রকে সামনে রেখে গোদাগাড়ী এলাকাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করার দৃঢ় প্রত্যয়ে আজ গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী মডেল থানা, রাজশাহীর আয়োজনে এই গুরুত্বপূর্ণ সভাটি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের সূচনা করল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তাঁর উপস্থিতিতে সভাস্থলে এক নতুন আশার সঞ্চার হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'। গোদাগাড়ীকে মাদকমুক্ত করার জন্য পুলিশ প্রশাসনকে সব ধরনের সহায়তা করা হবে, তবে এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা।
সভার সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বিপিএম (বার), পিপিএম। সভাপতির বক্তব্যে তিনি মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শুধুমাত্র পুলিশ দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। প্রতিটি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। কমিউনিটি পুলিশিং হলো সেই সেতু, যা পুলিশ ও জনতাকে একসূত্রে গেঁথে অপরাধ দমনে সহায়তা করে।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কমিউনিটি পুলিশিংয়ের সক্রিয় সদস্যবৃন্দ। বক্তারা গোদাগাড়ীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং মাদক চোরাচালান ও সেবন রোধে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
সভায় অংশগ্রহণকারীরা মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার লক্ষে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন।