আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
স্বাভাবিক রাখা এবং অপরাধীদের দমনে একযোগে কাজ করছে মহাদেবপুর থানা পুলিশ। এই ধারাবাহিকতায়, পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের বিশেষ দিক নির্দেশনায় এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১১ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে।

আজ সকালে মহাদেবপুর থানার একটি চৌকস দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ০৩ জন আসামি এবং ওয়ারেন্ট মূলে ০৬ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক একটি অভিযানে, মাদকদ্রব্য সেবনের অপরাধে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহাদেবপুর, নওগাঁ মহোদয়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ০২ জন আসামিকে এই অভিযানে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মহাদেবপুর থানা সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা, ওয়ারেন্ট তামিল সহ বিভিন্ন অপরাধ নির্মূলে তারা বদ্ধপরিকর। পুলিশের এই সাঁড়াশি অভিযান আগামীতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এই তাৎক্ষণিক ও কার্যকরী পদক্ষেপ স্থানীয় জনসাধারণের মনে আস্থা ফিরিয়ে এনেছে। প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে যে, অপরাধীদের সাথে কোনো আপস করা হবে না এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।