September 21, 2026, 2:05 pm
শিরোনাম:
নেত্রকোনায় ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা কালীগঞ্জে গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ জাগরণী চক্রের ম্যানেজারের বিরুদ্ধে  ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত  কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১৪ হাজার ইয়াবা জব্দ জমকালো আয়োজনে বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া, চাপে পড়বে নিম্ন আয়ের মানুষ স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ভেলানগরে ৯ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, নারী গ্রেফতার DNC এর হাতে ,

Reporter Name

তালাত মাহামুদ,বিশেষ প্রতিনিধি, নরসিংদী

 

নরসিংদীর ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নরসিংদী জেলা কার্যালয়। এ সময় ইয়াবা বহনের অভিযোগে রূপচান বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।

 

ডিএনসি, নরসিংদী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) উপপরিচালক হাবিব তৌহিদ ইমামের নেতৃত্বে ডিএনসির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ভেলানগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহ ভাজন রূপচান বেগমকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

ডিএনসি সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারী ইয়াবা গুলো নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসার কথা জানিয়েছেন। তবে ইয়াবাগুলোর উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

ডিএনসি সূত্র আরও জানায়, নরসিংদী শহর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত চক্র শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদক সরবরাহের নেপথ্যে থাকা অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, এ ঘটনায় নরসিংদী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

মামলার আসামি রূপচান বেগম (৫০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দাউদপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত কালামের স্ত্রী।

 

তথ্যসূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নরসিংদী জেলা কার্যালয়ের তথ্য এবং নরসিংদী সদর থানায় দায়ের করা মামলার এজাহার।



ফেসবুকে আমরা