November 9, 2026, 10:56 am
শিরোনাম:
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২ মোরেলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, ঋণ আদায় ও সমবায়ীদের প্রশিক্ষণে গুরুত্বারোপ পশ্চিমপাড়া বাজারে সরকারি অর্থায়নে নির্মিত পাবলিক টয়লেটের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজে দুর্নীতির অভিযোগ, বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি ও মহড়া অনুষ্ঠিত মানিকছড়িতে মহামুনি মোহেব্বিয়া দ্বীনিয়া মাদরাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন মধ্যরাতে গুলশানে ফ্যাশন শো: পরীমণির ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগান ও গাড়ি ভাঙচুরের গুঞ্জনের আসল রহস্য
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ভাড়ার অস্থিরতায় অনন্য দৃষ্টান্ত: জকিগঞ্জে রিকশাচালক শাকিল আহমদের মানবিকতা

Reporter Name

আব্দুস শহীদ শাকির, স্টাফ রিপোর্টার:

 

​সিলেটের জকিগঞ্জ-সদরপুর সড়কে গত কয়েকদিন ধরে রাত ৮টার পর রিকশা ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। নির্ধারিত ১০ টাকা ভাড়ার পরিবর্তে চালকরা ২০ টাকা আদায় করলেও, এই অস্থিরতার মাঝে এক উজ্জ্বল ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছেন মানবিক রিকশাচালক শাকিল আহমদ। অন্য চালকরা বাড়তি ভাড়া আদায়ে অনড় থাকলেও শাকিল আহমদ যাত্রীদের সামর্থ্য ও সুবিধার কথা বিবেচনা করে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন।

​গত কয়েকদিন ধরে রাত ৮টার পর জকিগঞ্জ-সদরপুর রোডে রিকশা ভাড়া দ্বিগুণ করা হয়েছে। চালকদের সাথে কথা বলে জানা যায়, রাস্তার বেহাল দশা, রিকশা চার্জের চড়া বিল এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তারা বাড়তি ১০ টাকা নিতে বাধ্য হচ্ছেন। তবে হঠাৎ করে এই ভাড়া বৃদ্ধিতে সাধারণ ও নিম্নবিত্ত যাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

​ভাড়া নিয়ে যখন যাত্রী ও চালকদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে, তখন শাকিল আহমদ কোনো যাত্রীকে বাড়তি ভাড়ার জন্য বাধ্য করছেন না। তিনি জানান, “আমি কাউকে ২০ টাকা ভাড়ার জন্য চাপ দেই না। যে যা খুশি হয়ে দেয়—১০, ১৫ বা ২০ টাকা, আমি তা-ই নেই। সদরপুর ও খিলসদরপুর গ্রামে অনেক গরিব মানুষ থাকেন। তাদের কষ্টের কথা চিন্তা করেই আমার এই ছোট উদ্যোগ।”

​শাকিল আহমদের এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হচ্ছে। নিয়মিত যাত্রী পারভেজ আহমদ বলেন, “শাকিল আহমদের এমন সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। বর্তমান সময়ে এমন পরোপকারী মানসিকতার মানুষ পাওয়া কঠিন। তিনি সত্যিই একজন মানবিক চালক।”

​আরেক যাত্রী শামিম আহমদ বলেন, “ইচ্ছা থাকলে যে কোনো অবস্থান থেকেই মানবিক কাজ করা যায়, শাকিল আহমদ তার জ্বলন্ত প্রমাণ। তার এই ত্যাগের মূল্য অনেক বেশি।”

​অর্থনৈতিক সংকট আর নানা সমস্যার অজুহাতে যখন সাধারণ মানুষের পকেট কাটতে অনেকে ব্যস্ত, তখন শাকিল আহমদের মতো সাধারণ শ্রমজীবী মানুষের এই উদারতা আমাদের শেখায়—সবকিছুর উপরেও মানুষের সেবা করা সম্ভব। তার এই কাজ অন্য চালকদের জন্যও এক বড় অনুপ্রেরণা হতে পারে।



ফেসবুকে আমরা