August 17, 2026, 12:05 pm
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে  নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার  নড়াইলে রুপালি মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়ে একটি রাজকীয় আদেশ জারি করেছেন শাল্লায় ২০২ পিস ইয়াবা সহ তোফাজ্জল, হেলাল, খিজির গ্রেফতার সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে  সিংড়ায় লগির স্পর্শে বৈদ্যুতিক তারে জড়িয়ে খড় ব্যবসায়ীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় গরুর চুরির অভিযোগে গণপিটুনিতে ব্যক্তি নিহত!  ভোমরায় পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে হামলা ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর চুরির অভিযোগে গণপিটুনিতে ব্যক্তি নিহত! 

Reporter Name

 

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গরু চুরির অভিযোগে কাজল মিয়া (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সাতমোড়া ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এই গণপিটুনির ঘটনা ঘটে।

নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া এলাকার ফরিদ মিয়া ও পারুল বেগমের ছেলে। তাঁর ডাকঘর পান্ডুঘর।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে নল্লাপাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে কাজল মিয়া প্রবেশ করেছেন—এমন সন্দেহে স্থানীয় মসজিদের মাইকে গরুচোর ঢোকার ঘোষণা দেওয়া হয়। এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে একটি গরুসহ আটক করেন।

এরপর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং উপস্থিত লোকজনের মারধরে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, গরু চুরির অভিযোগের সত্যতা এবং এই গণপিটুনির ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করবে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



ফেসবুকে আমরা