September 21, 2026, 2:06 pm
শিরোনাম:
নেত্রকোনায় ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা কালীগঞ্জে গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ জাগরণী চক্রের ম্যানেজারের বিরুদ্ধে  ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত  কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১৪ হাজার ইয়াবা জব্দ জমকালো আয়োজনে বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া, চাপে পড়বে নিম্ন আয়ের মানুষ স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিদেশে লোক পাঠানোর নামে টাকা নিয়ে উধাও ভোলার তজুমদ্দিনের মনির

Reporter Name

রিমন হোসেন, বিশেষ প্রতিনিধি

 

ভোলার তজুমদ্দিনে বিদেশে পাঠানোর কথা বলে এক নারীর কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার পর ভিসা না দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত চাইলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

এ ঘটনায় উপজেলার দক্ষিণ চাপাপড়ি এলাকার জিয়া উদ্দিনের স্ত্রী নাহিমা বেগম (২৬) বাদী হয়ে তজুমদ্দিনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। মামলাটি সি.আর-১৭৯/২০২৬ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে কমলা বেগম ও হাফেজ মনিরকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬(২) ধারার অভিযোগ আনা হয়েছে।

আদালতে দেওয়া অভিযোগপত্রে নাহিমা বেগম উল্লেখ করেন, আসামিরা বিদেশে লোক পাঠানোর কাজ করেন বলে তাকে জানান। একপর্যায়ে তার স্বামীকে বিদেশে পাঠানোর জন্য ভিসা প্রসেসিং বাবদ ৪ লাখ টাকা প্রয়োজন বলে জানানো হয়। আসামিদের কথায় বিশ্বাস করে তিনি গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ কুঞ্জের হাট বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আসামি কমলা বেগমের নামে থাকা একটি ব্যাংক হিসাবে দুটি জমা রশিদের মাধ্যমে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা দেন বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগে আরও বলা হয়, টাকা নেওয়ার পর আসামিরা তার স্বামীকে কোনো ভিসা না দিয়ে ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে ভিসার জন্য চাপ দিলে কোনো ভিসা না দিয়ে টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন বাদী।

অভিযোগপত্রে নাহিমা বেগম আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি গত ১১ জুন ২০২৬ আইনজীবীর মাধ্যমে আসামিদের আইনি নোটিশ পাঠান। তবে ওই নোটিশের কোনো জবাব দেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এরপর গত ৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টার দিকে তজুমদ্দিনের লালমোহন শম্ভুপুর এলাকায় আসামি কমলা বেগমের বাড়ির সামনে গিয়ে পাওনা টাকা ফেরত চান বাদী। অভিযোগ অনুযায়ী, এ সময় কমলা বেগম টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে হাফেজ মনিরকে ফোন করা হলে তিনিও টাকা ফেরত দেবেন না বলে জানান এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন নাহিমা বেগম। অভিযোগপত্রে আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইনানুগ শাস্তির আবেদন করা হয়েছে।

তবে মামলার অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি। আসামিদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা যাবে।



ফেসবুকে আমরা