September 20, 2026, 4:48 pm
শিরোনাম:
আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ জমিজমা বিরোধ নিয়ে পরিকল্পিত হামলায় কামাল মাস্টার আহত। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ভাইস-চ্যান্সেলর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শান্তি ও সামাজিক সম্প্রীতি জোরদারে লেদা ক্যাম্পে যুব সংলাপ কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্য নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ  সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার ও কণ্ঠশিল্পী *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অদ্ভূত শূন্যতা* নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিগত সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে কোকোর কবর জিয়ারত করেছিলেন ব্যারিস্টার রঞ্জু ও রফিকুল: এখন স্থানান্তরের দাবি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক,

 

ঢাকা: ফ্যাসিস্ট আওয়ামী শাসন আমলের চরম দমন-পীড়ন ও ভীতি উপেক্ষা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছিলেন নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ। সম্প্রতি সেই সময়ের জিয়ারতের ছবি ও তথ্য জনসম্মুখে আসার পর, বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আরাফাত রহমান কোকোর কবর বনানী থেকে চন্দ্রিমা উদ্যানে স্থানান্তরের দাবি আরও জোরালো হয়েছে। প্রাপ্ত তথ্য ও ছবি বিশ্লেষণে দেখা যায়, তৎকালীন সরকারের কঠোর নজরদারি ও জুলুমের মধ্যেই নাটোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল (রঞ্জু) এবং রাজপথের লড়াকু নেতা মশিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বনানী কবরস্থানে গিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। সেই দুঃসময়েও মো. রফিকুল ইসলামের পুত্র মুফতি সারওয়ার হোসাইন সাহসিকতার সাথে মোনাজাত পরিচালনা করেছিলেন। বর্তমানে দেশে স্বৈরাচারী শাসনের অবসান ও রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যারিস্টার রঞ্জু ও তৃণমূলের নেতাকর্মীরা জোর দাবি তুলেছেন যে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বনানীতে অবহেলিত অবস্থায় রাখা আরাফাত রহমান কোকোর কবর দ্রুত চন্দ্রিমা উদ্যানে স্থানান্তর করতে হবে। ব্যারিস্টার রঞ্জু বলেন, “আওয়ামী আমলে কোকোর কবরের ওপর যে বৈষম্য করা হয়েছে—সেখানে সামান্য বাঁশের বেড়া ছাড়া আর কিছু করতে দেওয়া হয়নি—তা ছিল অত্যন্ত বেদনাদায়ক। এখন সময় এসেছে সেই বৈষম্য দূর করার। আমরা বর্তমান প্রশাসনের কাছে দাবি জানাই, অবিলম্বে শরিয়তসম্মত উপায়ে জিয়া পরিবারের এই কনিষ্ঠ সদস্যকে তাঁর পিতা শহীদ জিয়ার পাশে সমাহিত করার ব্যবস্থা করা হোক।” নেতাকর্মীদের মতে, রফিকুল ইসলামের মতো তৃণমূলের নিবেদিতপ্রাণ কর্মীরা যারা জেল-জুলুম সহ্য করে জিয়ার আদর্শকে ধরে রেখেছেন, তাদের প্রাণের দাবি অনুযায়ী এই ঐতিহাসিক ভুল সংশোধনের এখনই উপযুক্ত সময়।



ফেসবুকে আমরা