সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ,শিক্ষানুরাগী, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মানিক আজাদ।সামনে আসছে আসন্ন বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে তিনি একজন প্রার্থী। যুব সমাজের অহংকার,গরীব, দুস্থ অসহায় মানুষের আশ্রয়স্থল দানবীর খ্যাতিয়মান সুশিক্ষিত, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর মোঃ মানিক আজাদ,অন্যান্য সকল প্রার্থীদের চেয়েও মাঠ পর্যায়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন তিনি। তিনি জনপ্রিয়তায় শীর্ষে থেকেও তার বিজয় নিশ্চিত করতে জেলা উপজেলা বিএনপির সকল সহযোগী অঙ্গসংগঠন ও স্হানীয় ভোটারদের সাথে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়,মতবিনিময় ও দোয়া চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক চালাচ্ছেন। সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায়,বর্তমানে বারহাট্টা উপজেলার প্রতিটি ভোটারদের মুখে মুখে আলোচনায় শীর্ষ রয়েছেন মোঃ মানিক আজাদ।
বারহাট্টা উপজেলার সকল ওয়ার্ডের, সাধারণ অসহায়,খেটে খাওয়া হত-দরিদ্র মানুষের সুখে-দুঃখে বিপদে আপদে নিজস্ব অর্থায়নে তাঁদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উপজেলার যেকোনো মানুষের সর্বক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন তিনি। যার ধারাবাহিকতায় বর্তমানে ও তিনি সামর্থ্য অনুযায়ী করে জনগণের সেবা করে যাচ্ছেন। সবার আগে বাংলাদেশ গড়তে মোঃ মানিক আজাদ উপজেলায় ব্যাপক জনপ্রিয় হওয়ার কারণ তিনি বিএনপি পরিবারের সন্তান।তার রয়েছে ব্যাপক রাজনৈতিক পরিচিতি।সাবেক বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মানিক আজাদ তার পূর্বের ধারাবাহিকতায় সততা ও দক্ষতার সাথে জনগণের সাথে সকল কাজে অংশ গ্রহণ করে চলছেন। এ ছাড়া ও তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে জড়িত। তিনি ছাত্র জীবন থেকেই নিজস্ব অর্থায়নে পর-উপকারী ছিলেন। বর্তমানেও উপজেলা বিএনপি,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ তিনি সকল ইউনিয়নের সকলের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে সর্বপ্রকার সেবামূলক কর্মকান্ড চালিয়েছেন এবং চালিয়ে যাচ্ছেন। যেমন তার ব্যক্তিগত অর্থায়নে উপজেলায় অসহায়ের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণসহ প্রতিবছর ঈদেও অসহায়দের সহযোগীতা এবং দূর্গা পূজায় উপজেলার প্রতিটি মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।শুধু তাই নয়, মেধাবী ও দারিদ্র্য শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মানোন্নয়নে সদা অগ্রসর তিনি।
মানিক আজাদ বলেন,বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনা মেনে সব সময় উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে বিএনপির সরকারের সকল সেবামূলক কাজে অংশগ্রহণ করে যাচ্ছি। তিনি আরোও বলেন,সবার আগে বাংলাদেশ এই কথাটি বুকে ধারণ করে বারহাট্টা উপজেলা বাস্তবায়নে আমার বিশ্বাস সামনে আসছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। আর আমি নির্বাচিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় গ্রামকে শহরে রূপান্তরিত করবো এবং সকল প্রকার প্রচেষ্টা বাস্তবায়নে কাজ করবো। যেমন গ্রামে উন্নয়নের ছোয়া পৌঁছে দিয়ে দুঃখ, দুর্দশা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবো। আমি কখনোই নিজের উন্নয়নে নয় বরং বারহাট্টা উপজেলাবাসীর উন্নয়নে কাজ করবো।অতীত, বর্তমানে যেভাবে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। ঠিক তেমনি ভাবে মানুষের পাশে থাকবো। সাধারণ মানুষের সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার জন্যই তৃণমূলের মানুষের দোয়া ও ব্যাপক সমর্থন করে যাচ্ছেন। এছাড়াও আমার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দেওয়া।