September 19, 2026, 5:30 pm
শিরোনাম:
দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক  ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিম,সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বগুড়ায় সরকারি হলো গাবতলী ও শিবগঞ্জের দুই পাইলট উচ্চ বিদ্যালয়

Reporter Name

হাবিব(বগুড়া জেলা) প্রতিনিধি :

 

বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় ও শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়েছে। এ নিয়ে জেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫টিতে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) ও বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে বিদ্যালয় দুটিকে সরকারীকরণের সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তানিয়া ফেরদৌস।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার ‘শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ ২৫ আগস্ট থেকে ‘শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ নামে সরকারি প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। অপর প্রজ্ঞাপনে গাবতলী উপজেলার ‘গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়’কে ২৭ আগস্ট থেকে ‘গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’ নামে সরকারীকরণ করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বিদ্যালয় দুটির শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি অ-বদলিযোগ্য থাকবে।

 

বিদ্যালয় দুটি সরকারি হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। গাবতলীর বাসিন্দা আবদুল্লাহ আল নোমান সাব্বির বলেন, “বিদ্যালয়টি সরকারি হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এখন এলাকার শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষার সুযোগ পাবে।”

 

শিবগঞ্জের বাসিন্দা রমজান আলী বলেন, “জেলা শহর থেকে এ অঞ্চল কিছুটা দূরে হওয়ায় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যা ছিল। বিদ্যালয়টি সরকারি হওয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা কম খরচে ভালোভাবে পড়াশোনার সুযোগ পাবে।”

 

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ জানান, গাবতলী ও শিবগঞ্জের নতুন দুটি বিদ্যালয়সহ জেলায় বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৫টি। এর আগে এ সংখ্যা ছিল ১৩টি।



ফেসবুকে আমরা