আবু বকর সিদ্দিক (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শেরপুরে নিলুফা আক্তার (২২) গৃহবধূর মৃত্যু হয়েছে।উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ মঙ্গলবার (২ জুন) সকালে উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিলুফা আক্তারের স্বামী ট্রাকের হেলপার। তিনি বিগত চারদিন পূর্বে কাজের প্রয়োজনে বাড়ির বাইরে রয়েছেন। মৃত নিলুফা তার দুই বছরের শিশু সন্তানসহ শ্বশুর,শাশুড়ি ও দেবরের সাথে একই বাড়িতে থাকতেন। সোমবার রাত সাড়ে ১০টার পর বাড়ি থেকে কান্নার শব্দ শুনতে পান। প্রতিবেশীরা সেখানে গিয়ে দেখেন, ঘরের মেঝেতে নিলুফার লাশ কাপড় দিয়ে ঢেকে রাখা। মাথার সামনে মোমবাতি জ্বালানো।
ঘটনার পর থেকে নিহতের শ্বশুর মোঃ মঞ্জু, শাশুড়ি রত্না বেগম, দেবর মোস্তাকিন, ও নিহতের দুই বছরের একমাত্র শিশু সন্তানকে নিয়ে পালিয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শেরপুর থানার এসআই জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি্ উদ্ধার করে। লাশের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চিহ্ন থাকলেও শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সবাই পালিয়ে যাওয়ার বিষয়টি অত্যান্ত রহস্যজনক। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলমান এবং পলাতক ব্যক্তিদের সন্ধান চলছে।