ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক ইলিয়াস খান হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার
সংবাদদাতা : মোঃ আরমান হোসেন
রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক মো. ইলিয়াস খান (২৬) হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত রোববার রাতে প্রতিপক্ষের হামলায় মো. ইলিয়াস খান গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে রায়গঞ্জ থানার কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলেও তারা আশ্বাস দেন।