রিমন হোসেন, সৌদি আরব
প্রবাসীদের অধিকার রক্ষা, ভুক্তভোগী প্রবাসীদের পাশে দাঁড়ানো সহ দেশ প্রবাসে সেবামূলক কাজের প্রত্যয়ে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সংসদ ১০১ টিমসংগঠনটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে কমিটির নতুন নেতৃবৃন্দের তালিকা প্রকাশ করা হয়।
নতুন এই কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন, তাদের নাম ও পদবি নিচে তুলে ধরা হলো: মো: সেলিম রানা সৌদি আরব প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আনোয়ার হোসেন প্রধান উপদেষ্টা ইউকে, এম এম হোসাইন উপদেষ্টা বাংলাদেশ, সৈয়দ হাফিজুল মঈন উপদেষ্টা বাংলাদেশ, রিমন হোসেন পরিচালক সৌদি আরব, রাজিবুল করিম রোমিও উপ-সহকারী পরিচালক বাংলাদেশ, মো: মাসুম সরকার সভাপতি দুবাই, মো: আবু বকর সিদ্দিক সহ সভাপতি বাংলাদেশ, মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক দুবাই, আবু সাইদ মোহাম্মদ গোলাম মওলা সহ সাধারণ সম্পাদক সৌদি আরব, মো: মাসুদ রানা(সুমন) সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ, জাহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সৌদি আরব, তন্ময় কুমার সাহা সিনিয়র আইন বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আজিম উদ্দীন শিমুল আইন বিষয়ক সহ সম্পাদক সহ কমিটি তে রয়েছেন দেশ এবং প্রবাসী কার্যনির্বাহী সদস্য।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম রানা উক্ত কমিটির সকলকে শুভকামনা জানিয়ে শুভেচ্ছা বার্তায় বলেছেন দীর্ঘ এক বছর অক্লান্ত পরিশ্রম ও সকল সহযোদ্ধার সহযোগিতায় আজ সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের কার্যকরী কমিটি সম্পূর্ণ করতে পেরেছি। বর্তমানে ৩০০+ সদস্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
দেশ ও প্রবাসের সকল ভুক্তভোগী প্রবাসী ভাই-বোনের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমি সৌদি আরব থেকে এই টিমের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সকল সহযোদ্ধাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের পাশে থাকব।
উক্ত কমিটির উপদেষ্টা সৈয়দ হাফিজুল মঈন শুভেচ্ছা বার্তায় জানান, অভিনন্দন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ১০১ টিমের সকল সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।আজ সকালের সহযোগিতায এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ১০১ টিমের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদের তালিকা আত্মপ্রকাশ হয়েছে। এটা একটা আনন্দের সংবাদ। বহির বিশ্বে প্রবাসীরা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ সরকার ঠিকমতো পর্যবেক্ষণ করে না। তাই এই দাগিদের কারণে আজ ১৪/০৮/২০২৬ তারিখে আত্মপ্রকাশ করিল প্রবাসী রেমিটেন্স যুদ্ধ ১০১ টিমের। আমি আশা করি এই আক্রান্ত পরিশ্রমে সুফল আমাদের রেমিটের যোদ্ধারা ভবিষ্যতে একদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমরা ছিলাম এবং এখনো আছি দেশের মেরুদন্ডকে সচল করার জন্য তার বিনিময়ে আমরা চাই আমাদের সুরক্ষা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনার কাছে আবেদন আপনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সকল দাবি এবং তাদের পরিবারের সকল সুবিধা প্রদান করিবেন। আমরা সবেমাত্র এই সংগঠনের আত্মপ্রকাশ করিলাম ভবিষ্যতে আমাদের যত রকম বাংলাদেশ গভমেন্টের রেজিস্ট্রেশন সহ যাবতীয় কার্যকলাপ অতিশীঘ্রই শুরু করিব। এই কারণে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের আবেদনটি আপনাদের নিকটে প্রতিস্থাপন করার সাথে সাথে যেন মূল্যায়ন করা হয় যাতে আমরা বহিঃবিশেষ কোনরকম জটিলতার মধ্যে না পরি। আমরা প্রবাসী যোদ্ধারা যে যে দেশে কর্মরত অবস্থায় আছি সেই দেশের আইন আমরা মান্য করিয়া চলিব। এবং দেশের প্রচলিত আইন এর মধ্যে আমাদের কার্যক্রম পরিচালিত হইবে। প্রবাসী যোদ্ধা ১০১ টিম এর যোদ্ধারা দেশের মেরুদন্ড শক্ত করে ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা এ দেশের মেরুদন্ডকে শক্ত করতে পারি সুতরাং সরকার আমাদের দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য পুনরায় অনুরোধ করতেছি।
উক্ত কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দুবাই থেকে শুভেচ্ছা বার্তায় বলেছেন, আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, “প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম”-এর ২০২৬-২০২৭ সালের কার্যনির্বাহী কমিটিতে আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব “সাধারণ সম্পাদক” হিসেবে মনোনীত করা হয়েছে। প্রবাসীদের অধিকার রক্ষা, কল্যাণ সাধন এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে এই গুরুদায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার জন্য আমি বদ্ধপরিকর। এই যাত্রায় আমাকে বিশ্বাস করে দায়িত্ব অর্পণের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম রানা, প্রধান উপদেষ্টা আনোয়ার হোসাইন, পরিচালক রিমন হোসেন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই।
রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে নেওয়া আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা সফল করতে আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিয়োজিত অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’ তাদের ২০২৬-২০২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডে নিজেদের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
অপর এক শুভেচ্ছা বার্তায় উক্ত কমিটির পরিচালক জানিয়েছেন আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১ বছরের সাধনার পর আমাদের সংগঠন আরও এক ধাপ এগিয়ে গেলো কার্যনির্বাহী কমিটি ঘোষণার পর। আমি রিমন হোসেন এবং প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম রানা সহ ভুক্তভোগী প্রবাসীদের সাথে নিয়ে উদ্যোগ নিই যাতে করে ভবিষ্যতে কোন প্রবাসী প্রতারিত না হতে পারে। তাদের পাশে থেকে কথা শুনে সমস্যা সমাধানের পথ খুঁজি এবং আমরা সফল হই। প্রবাসীদের কাজের ব্যবস্থা সহ নানা পরিকল্পনা হাতে নিই। ভবিষ্যতে আমাদের কাজের প্রসার দেশ তথা প্রবাসে ছড়িয়ে যাক এটাই কামনা করছি। সকল স্তরের মানবিক জনবলকে এগিয়ে আসার আহ্বান জানান পরিচালক রিমন হোসেন।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, আইনি সহায়তা প্রদান এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সংগঠনটি বিশ্বাস করে, নতুন নেতৃত্ব প্রবাসীদের মাঝে সেবার মানসিকতাকে আরও বিস্তৃত করবে এবং একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে।
সংগঠনের সকল সদস্য এবং সংশ্লিষ্টদের নতুন কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।