রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম জোরদার করতে মাঠে নেমেছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে পাহাড়পুর এলাকার সুইচ গেইট ও নিকলি বেড়িবাঁধ সড়ক পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এস এম রেজাউল করিম।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত এ পরিদর্শনে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা সুইচ গেইট ও বেড়িবাঁধ সড়কের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করেন।
এ সময় স্থানীয় জনগণ তাদের দীর্ঘদিনের ভোগান্তি, যাতায়াত সমস্যা ও অবকাঠামোগত দুর্বলতার বিষয়গুলো তুলে ধরেন। সংসদ সদস্য মনোযোগ সহকারে এসব সমস্যা শোনেন এবং দ্রুত কার্যকর সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, এ পরিদর্শনের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার বাস্তবসম্মত সমাধান দ্রুত বাস্তবায়িত হবে।
বার্তা প্রেরক
রামকৃষ্ণ তালুকদার