পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান
আব্দুস সামাদ
রংপুর বিভাগীয় প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় শুক্রবার (৭আগষ্ট) বিকাল ৫টায় পাটগ্রাম প্রেসক্লাব হলরুমে বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের ২য় দফায় ১০জন গরীব অসহায় রোগী কে ৫ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার নগদ টাকা প্রদান করা হয়েছে।
সহায়তার নগদ অর্থ পেয়ে ক্যান্সার রোগে আক্রান্ত মিনি বেগম বলেন দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে গিয়ে আমি এখন নিস্ব। এই সহায়তা আমার জন্য অনেক বড় সহযোগিতা করবে। দশ জনের মধ্যে ক্যান্সার, প্যারালাইসিস,ও স্টোক রোগিদের চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব প্রফেসর শহিদুল্লাহ প্রধান, সায়েদুল ইসলাম মিঠু, সমাজ সেবক ফজলে রাব্বি প্রধান ও পাটগ্রাম উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছাঃ শামিম আরা রতনা, প্রেসক্লাব পাটগ্রামের সভাপতি ,ইফতেখার আহাম্মেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, সাংবাদিক আব্দুস সামাদ প্রমুখ।