November 9, 2026, 10:56 am
শিরোনাম:
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২ মোরেলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, ঋণ আদায় ও সমবায়ীদের প্রশিক্ষণে গুরুত্বারোপ পশ্চিমপাড়া বাজারে সরকারি অর্থায়নে নির্মিত পাবলিক টয়লেটের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজে দুর্নীতির অভিযোগ, বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি ও মহড়া অনুষ্ঠিত মানিকছড়িতে মহামুনি মোহেব্বিয়া দ্বীনিয়া মাদরাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন মধ্যরাতে গুলশানে ফ্যাশন শো: পরীমণির ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগান ও গাড়ি ভাঙচুরের গুঞ্জনের আসল রহস্য
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পলাশবাড়ীর প্রবীণ আলেম ও সাবেক অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানীর ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষানুরাগী এবং পলাশবাড়ী দ্বিমুখী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা গোলাম রব্বানী (৯০) আর নেই। ১৮ এপ্রিল শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​ব্যক্তিগত ও কর্মজীবন
​মাওলানা গোলাম রব্বানী পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের মৃত শামস উদ্দীনের ছেলে। তিনি দীর্ঘ কর্মজীবনে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পলাশবাড়ী দ্বিমুখী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
​দ্বীনি খেদমতে তিনি ছিলেন অনন্য। তিনি পূর্ব গোপালপুর ঈদগাহ মাঠের ইমাম ছাড়াও অত্র ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি উক্ত ইউনিয়নের প্রতিষ্ঠাতা কাজী এবং পলাশবাড়ী আদর্শ এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সারা দেশে অসংখ্য আলেম, হাফেজ ও শিক্ষক তৈরির কারিগর হিসেবে তিনি সর্বমহলে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।
​জানাজার সময়সূচি
​মরহুমের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, তাঁর নামাজের জানাজা আগামীকাল ১৯ এপ্রিল রোববার সকাল ১০ ঘটিকায় তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে (বড় গোপালপুর গ্রাম) অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
​গভীর শোক প্রকাশ
​মাওলানা গোলাম রব্বানীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু।
​পৃথক শোক বার্তায় শোক জানিয়েছেন:
​পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল।
​উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক এবং সেক্রেটারি সাখাওয়াত হোসেন।
​বগুড়ায় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র বয়লার পরিচারক মো. ফরিদুল ইসলাম।
​দৈনিক মুক্তি সমাচার, ডিএমএস টিভি এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশক এম. মাসুদ রানা সুমন।
​শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা গোলাম রব্বানী ছিলেন একজন প্রকৃত আলোর দিশারী। দ্বীনি শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে তাঁর অবদান অপূরণীয়। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।



ফেসবুকে আমরা