মোঃরাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের নড়াগাতী থানার খাসিয়াল গ্রামে অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. বিনা বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক বিনা বেগম খাসিয়াল গ্রামের বাসিন্দা। তিনি মো. আলী আকবর বিশ্বাসের স্ত্রী এবং পেশায় একজন মুদি দোকানদার বলে জানা গেছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হোসেন আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এ এস আই মোঃ মুরাদ হোসাইনের ও এ,এস,আই,(নিঃ)সঞ্জয় সেন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেন।
এ সময় তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে নড়াগাতী থানা পুলিশ।