November 5, 2026, 4:54 am
শিরোনাম:
মানিকছড়িতে ৮ নভেম্বর ছারছীনা শরীফের পীর সাহেবের আগমন উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী DESH ALPHA: একই ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য, সেবা ও ব্যবসায়িক সম্ভাবনার নতুন উদ্যোগ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাজপথে হাজারো গার্মেন্টস শ্রমিক: “আমার ভাই মরলো কেন? বিচার চাই! চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন নাসিরনগরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন  গোলাপগঞ্জে নতুন ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটচাঁদপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার  সাংবাদিক আলী আজগর ইমন ও মানবিক শওকত: মানবতার টানে এক ফ্রেমে দুই সহৃদয় ব্যক্তিত্ব হরিণাকুণ্ডুতে পূর্বাশা পরিবহনের নতুন রুট চালু, যাত্রীদের স্বস্তি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নাসিরনগরে চাঞ্চল্যকর অটোচালক হত্যা: প্রদান, আসামি গ্রেফতার, ঘটনাস্থলে গিয়ে হত্যার বর্ণনা

Reporter Name

‎ওয়ালী রহমান, নাসিরনগর প্রতিনিধিঃ-
‎
‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আলোচিত অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কলেজের পাশে কাশবনে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অটোচালক আরজান মিয়া হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি তানভীর আহমেদ তুহিনকে (৩০) অবশেষে গ্রেফতার করা হয়েছে।
‎
‎পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২ নভেম্বর) রাতে কসবা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত তুহিন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। পিবিআইয়ের একটি সূত্র জানায়, হত্যার পর থেকেই সে চট্টগ্রাম, রাঙামাটি ও পার্বত্য এলাকায় আত্মগোপনে ছিল। সর্বশেষ ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে কসবা সীমান্তে অবস্থান করছিল সে।
‎
‎আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কড়া নিরাপত্তায় আসামি তুহিনকে নিয়ে ঘটনাস্থল নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন কাশবনে যায় পিবিআই। সেখানে সে নিজ মুখে হত্যার বর্ণনা দেয়।
‎
‎জবানবন্দিতে তুহিন জানায়, পূর্ব শত্রুতা ও অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তার সহযোগী রিমনসহ ৩ জন মিলে পরিকল্পনা করে। গত ২০ সেপ্টেম্বর দুপুরে ১০০০ টাকায় ভাড়া ঠিক করে সরল এই তরুণ চালককে ফান্দাউক যাওয়ার কথা বলে ডেকে আনে। নির্জন কাশবনে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গলায় গামছা পেঁচিয়ে ও শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে। পরে তার হাত-পা কসটেপ দিয়ে পেঁচিয়ে ফেলে রেখে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
‎
‎এ ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ আব্দুল আউয়াল বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পিবিআই কর্মকর্তা জানান, “আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় আরও দুইজন জড়িত রয়েছে, তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই বাকিদের আইনের আওতায় আনা হবে।”
‎
‎উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক বাকরখানি ব্যবসায়ী প্রস্রাব করতে গিয়ে নাসিরনগর-মাধবপুর আঞ্চলিক মহাসড়কের পাশে, সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন ঝোপের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পান। পরে থানা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। নিহত আরজান মিয়া (১৯) হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে এবং পেশায় একজন অটো চালক ছিলেন।
‎
‎পুলিশ পরে বুড়িশ্বর ইউনিয়নের বেনীপাড়া এলাকা থেকে তার ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে।
‎
‎এদিকে ছেলে হত্যার বিচার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে নিহতের বাবা বলেন, “আমার নিষ্পাপ ছেলেটাকে যারা এভাবে মেরেছে, আমি তাদের ফাঁসি চাই। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।”
‎
‎এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো নাসিরনগর জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। মূল আসামি গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
‎



ফেসবুকে আমরা