আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
১৪ জুলাই, ২০২৬ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন নাটোর গ্রিড উপকেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বড়াইগ্রাম উপজেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য সমিতি কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
আজ সকাল ৬:০০টা থেকে সকাল ১০:০০টা পর্যন্ত (মোট ৪ ঘণ্টা)। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের নিয়ন্ত্রণাধীন নিম্নোক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে-
বনপাড়া পৌরসভা এলাকা
জোয়াড়ি ইউনিয়ন
মাঝগাঁও ইউনিয়ন
দুয়াড়িয়া ইউনিয়ন (আংশিক)
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিরবচ্ছিন্ন ও উন্নত করার লক্ষে নাটোর গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। এই কাজের প্রয়োজনে নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা জরুরি। নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। গ্রাহকদের সার্বিক সহযোগিতা কামনা করছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।