নিজস্ব প্রতিবেদক, নাটোর:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ সাংগঠনিক কার্যকালের জন্য নাটোর জেলা শাখার আমীর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ও গোপন ভোটে এই নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশের বিভিন্ন সাংগঠনিক জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত আমীরদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। দলীয় সূত্রে জানা যায়, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক প্রক্রيায় রুকনদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের (২০২৭–২০২৮ সেশন) জন্য এই দায়িত্বশীল প্যানেল চূড়ান্ত করা হয়েছে।
পুনরায় নাটোর জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় ড. মীর নূরুল ইসলামকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন এবং দলের স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।