September 21, 2026, 2:09 pm
শিরোনাম:
নেত্রকোনায় ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা কালীগঞ্জে গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ জাগরণী চক্রের ম্যানেজারের বিরুদ্ধে  ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত  কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১৪ হাজার ইয়াবা জব্দ জমকালো আয়োজনে বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া, চাপে পড়বে নিম্ন আয়ের মানুষ স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নরসিংদী সদরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়

Reporter Name

মোস্তফা মিয়া, নরসিংদী:

 

নরসিংদী সদর উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) নরসিংদী সদর উপজেলার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়, নরসিংদী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন। এ সময় মঞ্চে বিপুলসংখ্যক সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা