তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী।
নরসিংদীর আলোচিত সন্ত্রাসী আবু লালকে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আবদুল্লাহ ওরফে বাবু (২৬) নিহত হন। ওই হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি আবু লাল।
নরসিংদী পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশের যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় হবিগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশের দাবি, গ্রেফতারের পর আবু লালের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে আরও জানা যায়, আবু লালের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে।
এ গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও সহিংসতা দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।লোচিত সন্ত্রাসী আবু লালকে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আবদুল্লাহ ওরফে বাবু (২৬) নিহত হন। ওই হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি আবু লাল।
নরসিংদী পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশের যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় হবিগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশের দাবি, গ্রেফতারের পর আবু লালের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে আরও জানা যায়, আবু লালের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে।
এ গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও সহিংসতা দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।