সাধন সাহা জয় ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় অর্ধ লক্ষ নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
রোববার (৮ নভেম্বর) সকালে নবীনগর উপজেলার আলীয়াবাদ গোলচত্বর থেকে র্যালিটি শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোলচত্বরে এসে সমবেত হন। পরে বিশাল মিছিলটি কনিকাড়া ব্রিজ পর্যন্ত যায়। সেখান থেকে পুনরায় আলীয়াবাদ গোলচত্বরে ফিরে এসে র্যালির সমাপ্তি ঘটে।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।
এ সময় বক্তব্য রাখেন নবীনগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান, নবীনগর পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন, মলাই মিয়া, আশরাফ হোসেন রাজু, মাসুদ রানা এছাড়াও নবী নগর পশ্চিম ইউনিয়নের সফল বর্তমান চেয়ারম্যান, এবং আসছে আগামী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুর আলম নুর আজ্জম সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালিতে বিশেষভাবে নজর কাড়ে নবীনগর পশ্চিম ইউনিয়নের সফল বর্তমান চেয়ারম্যান, এবং আসছে আগামী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুর আলম নুর আজ্জমের
নেতৃত্বে বের হওয়া বিশাল মিছিল। বিপুলসংখ্যক প্রায় পনের শ নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
র্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নবীনগরে নেতাকর্মীদের এমন ব্যাপক উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।