
মোঃরাসেল শেখ।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাশিপুর গ্রামে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর গ্রামের বাসিন্দা মোঃ সাদ্দাম শেখ (৩০)প্রবাসে থাকেন মোঃ কামরুল ইসলাম শেখ ছেলে, তার বাড়িতে শনিবার রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। এ সময় তার স্ত্রী মমতা বেগম (৪৫) ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ডাকাতরা তাকে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরবর্তীতে তারা ঘরের ড্রাম ও সোকেজ ভেঙে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে গলার চেইন, কানের দুল, হাতের বালা, স্বর্ণের চুড়ি ও স্বর্ণের (বার) ছিল। এছাড়াও ঘরে থাকা নগদ প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, কামরুল ইসলাম শেখের চার সন্তানের মধ্যে দুইজন প্রবাসে রয়েছেন। বড় ছেলে মোঃ সাদ্দাম শেখ সম্প্রতি গত শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যার কারণে বাড়িতে স্বর্ণালংকারের পরিমাণ বেশি ছিল বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় আনা হোক।
মোঃরাসেল শেখ।
নড়াইল জেলা প্রতিনিধি।