নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন।
মোঃরাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ৫ আগস্ট ২০২৬ রোজ বুধবার দুপুর ১২ টায় হাই স্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে নড়াইল ৯৩-১আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব বিশ্ব জাহাঙ্গীর আলম এর পক্ষে ফুটবল তুলে দেন হাই স্কুলের প্রধান শিক্ষক গণপতি মজুমদারের কাছে ৮ নং কলাবাড়িয়া বি এন পি ইউনিয়ন সভাপতি মোঃ শরীফ আব্দুল কাইয়ুম এ সময় উপস্থিত ছিলেন কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকাত হোসেন (ছানা) ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রাসেল শেখ (আখের) ইউনিয়াম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাহান কাজী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলীপ শেখ এছাড়া স্কুলের সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ান বিএনপির সাধারণ সম্পাদক বলেন মাননীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের পক্ষে আমরা নেতা কর্মীরা স্কুল মাঠে ফুটবল বিতরণ করছি যাতে করে এলাকার যুবকেরা মাদক থেকে ফিরে এসে খেলাধুলায় অগ্রসর হয় এজন্য মাননীয় সংসদ সদস্য মাদক থেকে যুব সমাজকে বাঁচানোর জন্য সকল প্রকার ব্যবস্থা করবেন।
মোঃরাসেল শেখ,
নড়াইল জেলা প্রতিনিধি।