নিজস্ব প্রতিবেদন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে ও বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক মুক্তি সমাচার,ডি এম এস টিভি অনলাইন ও ইনসানিয়াত ব্লাড ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রধান, আব্দুস সামাদ
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদুল আজহার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এটাই তাঁর প্রত্যাশা।
আব্দুস সামাদ বলেন, দেশে ও প্রবাসে থাকা সব মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি। একই সঙ্গে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া কামনা করে তিনি সবাইকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান।