রনজিৎ সরকার রাজ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের থানা মার্কেটের দ্বিতীয় তলায় সুপরিচিত “শরিফ ভিডিও”-এর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা এবং দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই ভিডিও প্রোডাকশন হাউসের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও বিশিষ্ট বক্তা মুফতি মোঃ জাহিদুল ইসলাম। তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমরুল ইসলাম চৌধুরী সেনা, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, হেফজুর হুজুরসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা উপলক্ষে বক্তারা শরিফ ভিডিও’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানসম্মত ভিডিও সেবা প্রদান ও স্থানীয় তথ্য প্রচারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।