সমর বিকাশ চাকমা দিঘীনালা প্রতিনিধি!
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহারের গুরুত্ব বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহসম্পতিবার ২১ মে ২০২৬ বিকেল ৪ ঘটিকার সময়ে দীঘিনালা উপজেলার হর্টিকালচার সেন্টারে ব্র্যাক সীড (Brac Seed)-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ শাহাদাত হোসেন।
তিনি তাঁর বক্তব্যে রাসায়নিক বালাইনাশকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে পরিবেশবান্ধব ও মানবস্বাস্থ্যের জন্য নিরাপদ বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রতি কৃষকদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জনাব মোঃ আব্দুস সালাম। তিনি টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাকের বিভিন্ন উদ্যোগ ও মানসম্মত বীজ-প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এছাড়াও কর্মশালায় উপস্থিত থেকে কৃষকদের কারিগরি বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন সহকারী কৃষি উপ-পরিদর্শক বাবু সুব্রত চাকমা।
সভায় স্থানীয় কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তারা নিরাপদ ফসল উৎপাদন, মাটির উর্বরতা রক্ষা এবং মানবদেহে মারাত্মক রোগব্যাধির ঝুঁকি কমাতে ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে জৈব বালাইনাশকের প্রসার বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।