মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
বুধবার, ৬ মে ২০২৬ ইং
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিন পলাতক থাকা ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত পরিচালিত পৃথক পৃথক অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার (এসপি) রুহুল কবীর খানের বিশেষ নির্দেশনায় এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশের একাধিক চৌকস টিম দর্শনা পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা চুয়াডাঙ্গার বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিস্তারিত পরিচয় নিচে দেওয়া হলো:
১. আব্দুর রশিদ ৩৫ পিতা আব্দুল জলিল জয়নগর, দর্শনা পৌরসভা
২. মনিরুল ইসলাম ২৩ পিতা কওসার আলী জয়নগর, দর্শনা পৌরসভা
৩. মিল্টন মিয়া ৩৪ পিতা হযরত আলী জয়নগর, দর্শনা পৌরসভা
৪. শাওন ইসলাম ২২ পিতা আমির হোসেন জয়নগর, দর্শনা পৌরসভা
৫. আব্দুল মমিন (ওরফে গেদু) ৩৫ পিতা মৃত লুৎফর হক আজিমপুর, দর্শনা পৌরসভা
৬. আশরাফুল ইসলাম ২৮ পিতা মৃত মালেক আজিমপুর, চুয়াডাঙ্গা
৭. ইউনুস কসাই ৪২ পিতা মৃত ফকির চাঁদ মন্ডল কুন্দিপুর, চুয়াডাঙ্গা সদর
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
তিনি আরও বলেন:
"অপরাধ দমনে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। আসামিরা এলাকা ত্যাগ করে পালানোর চেষ্টা করলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।"
পুলিশ জানায়, বুধবার দুপুরেই গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।