
তানোর থানা পুলিশের আয়োজনে ‘মাদকমুক্ত যুবসমাজ গড়ি’ প্রতিপাদ্যে এক দিনব্যাপী কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার তানোর মিনি স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং সদস্যদের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় তানোর পৌরসভা ও কামারগাঁ ইউনিয়ন পরস্পরের মুখোমুখি হয়। খেলায় ৩ পয়েন্টের ব্যবধানে তানোর পৌরসভা জয়লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান। খেলা শেষে তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।