August 17, 2026, 12:29 pm
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে  নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার  নড়াইলে রুপালি মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়ে একটি রাজকীয় আদেশ জারি করেছেন শাল্লায় ২০২ পিস ইয়াবা সহ তোফাজ্জল, হেলাল, খিজির গ্রেফতার সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে  সিংড়ায় লগির স্পর্শে বৈদ্যুতিক তারে জড়িয়ে খড় ব্যবসায়ীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় গরুর চুরির অভিযোগে গণপিটুনিতে ব্যক্তি নিহত!  ভোমরায় পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে হামলা ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে 

Reporter Name

 

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি:

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারীতা ও ২৪ এর গণঅভ্যূত্থানে হত্যা মামলার অভিযুক্ত এবং দু বছরের পলাতক সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের জনসাধারণের ব্যানারে সোমবার দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে ভাউলার হাটে এ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য দেন সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী আফাজউদ্দিন হাজী, এলাকাবাসী বদিউল আলম, রায়পুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা, কুসুম উদ্দিন প্রমুখ। কর্মসূচীতে ওই এলাকার ২ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে পলাতক নুরুল চেয়ারম্যান এ এলাকার সাধারণ মানুষকে মিথ্যে মামলা দিয়ে অনেক হয়রানী করেছে। কেউ তার বিরোধিতা করলেই তাকে মামলা দিয়ে সর্বশান্ত করতো। বর্তমানে শোনা যাচ্ছে নুরুল রেচয়ারম্যান রাতের অন্ধকারে ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে নিয়ে গোপন বৈঠক করছে এবং মেম্বারদের মোটা টাকা দিয়ে তাদের সমর্থনে আবারো পরিষদে বসার পায়তারা করছে।

অনেক চেয়ারম্যানরাই রয়েছে যারা গণঅভ্যূত্থানের পর পালায়নি। তাকে কেনো পালাতে হলো। পলাতক চেয়ারম্যান নুরুল যার ই সমর্থন নেক বা সাহস নেক, আমরা রায়পুর ইউপি বাসী তাকে এখানে বসতে দেবোনা। তিনি এখানে এলেই রণক্ষেত্র তৈরী হবে এ জায়গা।



ফেসবুকে আমরা