মোঃ সাজ্জাদ হোসাইন, ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আলমগীর হোসাইনকে।
দলীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসাইন একজন পরীক্ষিত, ত্যাগী ও জনদরদী নেতা। তিনি ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের সংগ্রামী সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার এই মনোনয়নে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ বিষয়ে দলের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।