স্টাফ রিপোর্টারঃ রানা আহমেদ
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে নি,ষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
আজ মঙ্গলবার ১০ ই নভেম্বর ভোররাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের অনুসারী ২০-২৫ জন কর্মী এ মিছিলে অংশ নেয়।
মিছিল থেকে টায়ার পুড়িয়ে স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। অংশগ্রহণকারীদের অনেকের মুখে মাস্ক, মাথায় হেলমেট এবং হাতে বাঁশের লাঠি দেখা গেছে।
এ সময় ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন মো. ফরহাদ বক্তব্য দিয়ে সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত নয়। তবে এটি আগের কোনো ভিডিও কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।