November 5, 2026, 4:04 am
শিরোনাম:
মানিকছড়িতে ৮ নভেম্বর ছারছীনা শরীফের পীর সাহেবের আগমন উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী DESH ALPHA: একই ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য, সেবা ও ব্যবসায়িক সম্ভাবনার নতুন উদ্যোগ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাজপথে হাজারো গার্মেন্টস শ্রমিক: “আমার ভাই মরলো কেন? বিচার চাই! চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন নাসিরনগরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন  গোলাপগঞ্জে নতুন ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটচাঁদপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার  সাংবাদিক আলী আজগর ইমন ও মানবিক শওকত: মানবতার টানে এক ফ্রেমে দুই সহৃদয় ব্যক্তিত্ব হরিণাকুণ্ডুতে পূর্বাশা পরিবহনের নতুন রুট চালু, যাত্রীদের স্বস্তি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জেন্ডার সমতা প্রতিষ্ঠায় টেকনাফে পিচবিল্ডারদের সচেতনতামূলক আয়োজন

Reporter Name

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ,

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারভিত্তিক সহিংসতা ও বৈষম্য সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজারের টেকনাফে পিচবিল্ডার সদস্যদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ২টা থেকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আলী আকবর পাড়ার মেঘনা পিচ ক্যাপে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক পিচবিল্ডার সদস্য অংশগ্রহণ করেন।

সেডের প্রতিনিধি আসিফ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সাদ্দাম হোসেন সাজ্জাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রাহামা আক্তার।অনুষ্ঠানে পিচবিল্ডার দলের সদস্য ও চ্যাম্পিয়নরা বক্তব্য রাখেন। আলোচনায় বক্তারা লিঙ্গভিত্তিক সহিংসতা, নারীর প্রতি সহিংসতা, সামাজিক বৈষম্য এবং নারী-পুরুষের সমঅধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের সমস্যা।

সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ এবং তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে। যুবসমাজকে সচেতন ও সম্পৃক্ত করার মাধ্যমে একটি নিরাপদ, সমতাভিত্তিক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দঘন খেলাধুলা। সাংস্কৃতিক পর্বে পিচবিল্ডার সদস্যরা গান পরিবেশন করেন। গান ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।পরে অংশগ্রহণকারীদের নিয়ে মিউজিক্যাল চেয়ার, ফিলো পাসিং ও টার্গেট বাস্কেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মেয়েদের মধ্যে বিজয়ী হন মরিয়াম, এলাকিং ও ইসমত জাহান। ছেলেদের মধ্যে বিজয়ী হন সাইফুল আলম, দুর্লভ দাদ ও পবিত্র দাশ।আয়োজকরা জানান,তরুণদের মধ্যে জেন্ডার সমতা,পারস্পরিক সম্মান, সহনশীলতা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের মানসিকতা গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।



ফেসবুকে আমরা