November 5, 2026, 4:05 am
শিরোনাম:
মানিকছড়িতে ৮ নভেম্বর ছারছীনা শরীফের পীর সাহেবের আগমন উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী DESH ALPHA: একই ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য, সেবা ও ব্যবসায়িক সম্ভাবনার নতুন উদ্যোগ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাজপথে হাজারো গার্মেন্টস শ্রমিক: “আমার ভাই মরলো কেন? বিচার চাই! চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন নাসিরনগরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন  গোলাপগঞ্জে নতুন ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটচাঁদপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার  সাংবাদিক আলী আজগর ইমন ও মানবিক শওকত: মানবতার টানে এক ফ্রেমে দুই সহৃদয় ব্যক্তিত্ব হরিণাকুণ্ডুতে পূর্বাশা পরিবহনের নতুন রুট চালু, যাত্রীদের স্বস্তি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জকিগঞ্জে চলন্ত গাড়িতে এসআই মোরশেদের দুঃসাহসিক অভিযান: দুই ডাকাত গ্রেপ্তার, পিকআপ জব্দ

Reporter Name

জকিগঞ্জে চলন্ত গাড়িতে এসআই মোরশেদের দুঃসাহসিক অভিযান: দুই ডাকাত গ্রেপ্তার, পিকআপ জব্দ
‎
‎জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
‎সিলেটের জকিগঞ্জে পুলিশের ওপর সশস্ত্র হামলা চালিয়ে আহত করার ঘটনায় ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

‎​গত রাতে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। বিষয়টি টের পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় জনতা সতর্ক অবস্থান নেন। ডাকাতদের প্রতিরোধ করতে জকিগঞ্জ-কালীগঞ্জ কেরাইয়া রোডে অবস্থান নেন এসআই আব্দুল্লাহ আল মোমেন ও এসআই মুর্শেদ আলমসহ পুলিশের একটি দল।

‎​পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদের বহনকারী একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের টিম গাড়িটির পিছু ধাওয়া করে। ধাওয়ার একপর্যায়ে এসআই মুর্শেদ আলম সাহসিকতার সাথে চলন্ত পিকআপ ভ্যানে লাফিয়ে উঠেন। গাড়িতে থাকা ডাকাত দল তার ওপর সশস্ত্র হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে চলন্ত গাড়ি থেকে রাস্তায় ফেলে দেয়।

‎​পেছনে থাকা এসআই আব্দুল্লাহ আল মোমেন দ্রুত আহত এসআই মুর্শেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরবর্তীতে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

‎​সহকর্মীকে উদ্ধারের পর এসআই আব্দুল্লাহ আল মোমেন, অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয় জনতা একত্রিত হয়ে ডাকাতদের ঘেরাও করে অভিযান চালান। যৌথ অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃতদের একজন দিদার আহমদ, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত অপর ডাকাত মারুফের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

‎​এ বিষয়ে জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।



ফেসবুকে আমরা