নোয়াখালী জেলা প্রতিনিধি এমরান হোসেন
নোয়াখালীর চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে খাল খননের নামে কৃষকের ফসলি জমি কেটে ৫ হাজার গাড়ি মাটি বিক্রয় করা হচ্ছে বলে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুঞ্জনটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, প্রকৃতপক্ষে সরকারি নির্দেশনা মেনে স্থানীয় জনস্বার্থে খাল খনন করা হচ্ছে এবং উত্তোলিত মাটি বিক্রয় না করে খালের পার্শ্ববর্তী গ্রামীণ রাস্তা মেরামত ও খালের পাড় বাঁধাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, দিনকয়েক আগে এক সংবাদকর্মী এসে রাস্তা মেরামতের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দায়িত্বশীলরা সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে, ওই সংবাদকর্মী ক্ষিপ্ত হয়ে বিগত দিনে সরকারি খালের জায়গা অবৈধভাবে দখল করে রাখা কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তিকে সাথে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে এই মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ান। কোনো ধরনের সত্যতা যাচাই না করে এভাবে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশ করায় স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করতে এবং ব্যক্তিস্বার্থ হাসিল না হওয়ায় যাহারা এমন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তদন্ত সাপেক্ষে সেইসব সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।