আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার: গোদাগাড়ী, রাজশাহী | ৪ জুলাই ২০২৬
রাজশাহীর গোদাগাড়ীতে জুয়ারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের কাপাসিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
আটকের পরপরই আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত জুয়াড়িদের অপরাধের মাত্রা বিবেচনা করে তাৎক্ষণিক রায় প্রদান করেন। রায়ে: ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ৫ জনকে আর্থিক জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনজীবন স্বাভাবিক রাখা এবং এলাকায় মাদক, জুয়াসহ সকল ধরণের অপরাধ নির্মূলে এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।