আল আমিন, স্টাফ রিপোর্টার (রংপুর):
গাইবান্ধা সাদুল্যাপুর থানায় কামারপাড়া ইউনিয়নে মক্তব পড়তে গিয়ে শিশুশিক্ষার্থী ধর্ষণ চেষ্টা অভিযোগে এক মসজিদের মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। ৯৯৯ ফোন পেয়ে তাকে থানায় নেয় পুলিশ।
শুক্রবার ২৬ শে জুন রাত সাড়ে ১১ দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল ইসলাম হাবিব। এর আগে বিকেলে উপজেলা কামারপাড়া ইউনিয়নের কিসমত বাগচি আশকরপাড়া জামে মসজিদে মক্তব পড়তে গিয়ে এ ঘটনা ঘটে আটক মনির হোসেন (২২) আশকর পাড়া জামে মসজিদের মোয়াজ্জিন ও একই এলাকার মিলন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বিকেলে মুক্তব পড়া শেষে সব বাচ্চাকে ছেড়ে দিলেও সাত বছর বয়সী ভুক্তভোগী শিক্ষার্থীকে কৌশলে আটকে রাখেন মোয়াজ্জিন। পরে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে।এ সময় শিশুটির চিৎকার দিলে ঘটনা স্থল থেকে তিনি দৌড়ে পালিয়ে যান বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পেরে স্থানীয়রা তাকে আটক করেন।
মসজিদ ঘেরাও করে রাখে পরে ভুক্তভোগির শিশু পরিবার ৯৯৯ দিনে ফোন করলে পুলিশ অভিযুক্ত মোয়াজ্জিন কে আটক করে থানায় নেয়। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মনির হোসেন নামের এক মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশু পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।