আল আমিন
স্টাফ রিপোর্টার রংপুর ।
গাইবান্ধা সাদুল্লাপুরে ইয়াবা ট্যাবলেটসহ ছাইদার রহমান নামে এক ইউপি সদস্য গ্রেফতার ।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ভাতগ্রাম ইউনিয়নের টিয়া গাছা ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও টিয়া গাছা ভবানীপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। ছাইদার রহমানের শয়ন কক্ষ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে এবং সাইদার রহমানকে গ্রেফতার করে ।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক এনামুল হক বলেন, সাইদার রহমানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সাদুল্যাপুর থানায় একটি মামলা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।