November 5, 2026, 4:59 am
শিরোনাম:
মানিকছড়িতে ৮ নভেম্বর ছারছীনা শরীফের পীর সাহেবের আগমন উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী DESH ALPHA: একই ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য, সেবা ও ব্যবসায়িক সম্ভাবনার নতুন উদ্যোগ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাজপথে হাজারো গার্মেন্টস শ্রমিক: “আমার ভাই মরলো কেন? বিচার চাই! চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন নাসিরনগরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন  গোলাপগঞ্জে নতুন ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটচাঁদপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার  সাংবাদিক আলী আজগর ইমন ও মানবিক শওকত: মানবতার টানে এক ফ্রেমে দুই সহৃদয় ব্যক্তিত্ব হরিণাকুণ্ডুতে পূর্বাশা পরিবহনের নতুন রুট চালু, যাত্রীদের স্বস্তি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

খাসির মাংসের দাবিতে প্রবাসীর বিয়ে ভাঙার অভিযোগ! 

Reporter Name

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তুলাতলা গ্রামে খাসির মাংসের (খাসির খদর) জন্য কনেপক্ষের ওপর ক্ষুব্ধ হয়ে বিয়ের অনুষ্ঠান থেকে চলে গেছেন কসবা উপজেলার এক প্রবাসী বর।

গতকাল সোমবার দুপুরে বিয়ের দিন খাসির মাংস না দেওয়ায় বর পক্ষ বিয়ে না করেই চলে গেলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বর জুনায়েদ মিয়া কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা এবং তিনি একজন জাপানি প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কনেপক্ষের বাড়িতে খাসির মাংস বা ‘খদর’ বাবদ ১৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের দিন কনেপক্ষ বরপক্ষকে নিয়মানুযায়ী খাসির মাংস বা যথাযথ আপ্যায়ন না করায় দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ও উত্তেজনার সৃষ্টি হয়।

কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বর জুনায়েদ মিয়া বিয়ে সম্পন্ন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

প্রবাসী বর এমন কাণ্ড ঘটিয়ে কনেপক্ষকে রেখেই চলে যাওয়ায় কনের বাড়িতে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর মধ্যে চরম অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকার প্রতিক্রিয়া

সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাঝখানে তুচ্ছ বিষয় নিয়ে বিয়ে ভেঙে যাওয়ার এই ঘটনাটি নিয়ে আখাউড়া ও কসবা উভয় অঞ্চলেই আলোচনার ঝড় উঠেছে।

স্থানীয়রা বলছেন, তুচ্ছ কারণে একটি জীবন ও দুটি পরিবারের সম্মান জড়িয়ে থাকা এমন একটি পবিত্র বন্ধন ভেঙে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

এ বিষয়ে উভয় পক্ষের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে সালিশ-বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।



ফেসবুকে আমরা