
আফিস সহায়ক :মানিকছড়ি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা
খাগড়াছড়ির সুপরিচিত ইসলামী ব্যক্তিত্ব ও সমাজসেবক মুফতি মোহাম্মদ দীর্ঘদিন ধরে ইসলামী ভাবধারায় শিক্ষক সমাজের পাশে থেকে নানামুখী সহযোগিতা করে যাচ্ছেন। দ্বীনি শিক্ষা প্রসার, শিক্ষক সম্মান রক্ষা এবং মানবিক কার্যক্রমে তাঁর আন্তরিক ভূমিকা এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে।
জানা যায়, তিনি বিভিন্ন সময় শিক্ষকদের খোঁজখবর নেওয়া, পরামর্শ প্রদান এবং দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নে তিনি সবসময় ঐক্য, নৈতিকতা ও মানবসেবার বার্তা প্রচার করে আসছেন।
স্থানীয় শিক্ষক ও সচেতন মহল জানান, মুফতি মোহাম্মদের এমন মানবিক ও ইসলামী কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং তরুণ প্রজন্মকে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলছে।
শেষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্বীনের খেদমতে আরও অবদান রাখার জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়।