মো ইব্রাহিম মিয়া হরিণাকুন্ড থানা প্রতিনিধি, ঝিনাইদহ সদর।
ঝিনাইদহে কোট চাঁদপুরের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অমেদুল ইসলাম (৫০)নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ, গত (৯ নভেম্বর) সোমবার কোট চাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অমেদুল ইসলাম উপজেলার লক্ষ্মীকুণ্ড গ্রামের মৃত এলাহী মুন্সির ছেলে তিনি সাব্দারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬,তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬,জিয়ার নম্বর ১১৮/২৬ -এর তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে, মামলাটি সন্ত্রাস বিরোধী আইন,২০০৯-এর ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ার শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে
কোটচাঁদপুর মডেল থানার অফিসার (ওসি)মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।